Tuesday, January 28, 2025

শৈশবের ক্লাবেই ফিরছেন নেইমার

  ;

                                                        নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

শৈশবের ক্লাব সান্তোসে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ক্লাবটির সঙ্গে নেইমার মৌখিক চুক্তিতে পৌঁছেছেন বলে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। আশা করা যাচ্ছে এই সপ্তাহে চুক্তিটি চুড়ান্ত হবে।

ইএসপিএন সূত্রমতে, নেইমার সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তি স্বাক্ষর করবেন, যাতে পরে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন হলে খুব দ্রুতই ব্রাজিল যাবেন নেইমার। আর ৫ ফেব্রুয়ারির মধ্যে তার সান্তোসে অভিষেক হতে পারে।

সৌদি আরবের ক্লাব আল হিলালের রোস্টারে থাকলেও নেইমারকে সৌদি প্রো লিগের জন্য নিবন্ধন করা হয়নি। জানুয়ারিতে আল হিলাল কোচ জর্জে জেসুস বলেছিলেন, আমরা যে পর্যায়ে খেলে অভ্যস্ত, ব্রাজিলিয়ান তারকা সেই পর্যায়ে খেলতে পারবে না।

শুধু এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারার মতো অবস্থায় আছেন তিনি। 

এর পর থেকেই নেইমার বিকল্প ঠিকানা খুঁজছেন। বার্সেলোনাকে প্রস্তাব দিয়েও হতাশ হতে হয়েছে তাকে। মাঝে ইন্টার মিয়ামির নামও শোনা যাচ্ছিল।

তবে এবার সব ছেড়ে শৈশবের ক্লাবেই ফিরছেন তিনি। 

সান্তোস ছেড়ে ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। সেখানেই কাটিয়েছেন সেরা সময়। লা লিগার ক্লাবটিকে জিতিয়েছেন ট্রেবল শিরোপা। লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে উপহার দিয়েছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণাত্মক ত্রয়ী।

নেইমারকে সান্তোসে ফিরতে হলে তার বেতনের একটি বড় অংশ ছাড় দিতে হবে। আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ এই গ্রীষ্ম পর্যন্ত। চুক্তিটি বাতিল হলে তার ৬৫ মিলিয়ন ডলারের মতো ক্ষতি হবে। 


No comments:

Post a Comment

The Elegance of White: Aishwarya Rai’s Cannes Style Moment Goes Viral

  The Cannes Film Festival is more than a celebration of cinema. It becomes a little more each year. It turns into a global stage where fash...