Thursday, February 6, 2025

ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা দখল করে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বুধবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি ট্রাম্পের এই প্রস্তাবকে অবাস্তব বলে উল্লেখ করেছেন।

আব্বাস বলেন, 'আমরা আমাদের জনগণের অধিকার, যার জন্য আমরা কয়েক দশক ধরে সংগ্রাম করেছি, তা লঙ্ঘন হতে দেব না।' 

তিনি আরও বলেন, 'এ ধরনের প্রস্তাব আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জন করা সম্ভব নয়।'  

মঙ্গলবার রাতে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প, গাজা উপত্যকা দখল করে উপকূলীয় ছিটমহলটির পুনর্গঠনের প্রস্তাব দিয়েছিলেন। সে সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও তার সঙ্গে ছিলেন।  

মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, 'গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তর করার পর যুক্তরাষ্ট্র এই উপত্যকা দখল করবে। এরপর  একটি অসাধারণ পুনঃউন্নয়ন পরিকল্পনার অধীনে ছিটমহলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করা হবে।'  

ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেছেন, 'পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের পাশাপাশি গাজা উপত্যকাও ফিলিস্তিনি ভূমির একটি অবিচ্ছেদ্য অংশ। ফিলিস্তিনিদের বৈধ অধিকার নিয়ে দর কষাকষির কোনো সুযোগ নেই।

আব্বাস বলেন, 'আমরা আমাদের জনগণের অধিকার, যার জন্য আমরা কয়েক দশক ধরে সংগ্রাম করেছি, তা লঙ্ঘন হতে দেব না।' 

তিনি আরও বলেন, 'এ ধরনের প্রস্তাব আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জন করা সম্ভব নয়।'  

মঙ্গলবার রাতে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প, গাজা উপত্যকা দখল করে উপকূলীয় ছিটমহলটির পুনর্গঠনের প্রস্তাব দিয়েছিলেন। সে সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও তার সঙ্গে ছিলেন।  

মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, 'গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তর করার পর যুক্তরাষ্ট্র এই উপত্যকা দখল করবে। এরপর  একটি অসাধারণ পুনঃউন্নয়ন পরিকল্পনার অধীনে ছিটমহলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করা হবে।'  

ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেছেন, 'পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের পাশাপাশি গাজা উপত্যকাও ফিলিস্তিনি ভূমির একটি অবিচ্ছেদ্য অংশ। ফিলিস্তিনিদের বৈধ অধিকার নিয়ে দর কষাকষির কোনো সুযোগ নেই।'  

আব্বাস বলেন, ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ছাড়া আর কারো নেই। এই সংগঠনটিই ফিলিস্তিনি জনগণের আনুষ্ঠানিক ও বৈধ প্রতিনিধিত্ব করে।  

তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক রেজুলেশনগুলো কার্যকর করতে এবং ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার রক্ষা করার দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন।  

২৫ জানুয়ারি ট্রাম্প গাজাবাসীকে জর্ডান এবং মিশরে স্থানান্তরের প্রস্তাব দিয়েছিলেন। তিনি গাজা উপত্যকাকে একটি ধ্বংসস্তূপ হিসেবে অভিহিত করে এটিকে মানুষের বসবাসের অনুপযোগী বলে উল্লেখ করেছেন।   

মিশর এবং জর্ডান তার এই  প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। আরব পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। এছাড়া ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য পুনরায় আহ্বান জানানো হয়েছে।

No comments:

Post a Comment

Alysa Liu Makes a Bold Fashion Statement That Turns Heads Outside the Ice

Alysa Liu has been one of the most exciting figure skating prospects for many years. Her daring feats on the ice, her fearless performances,...