Tuesday, February 4, 2025

বাংলাদেশের বাজারে আসছে অপো রেনো১৩ সিরিজ

 

স্মার্টফোন ব্র্যান্ড অপো, এবার বাংলাদেশের বাজারে ‘রেনো১৩ সিরিজ’ এর স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে। শিগগিরই উন্মোচন হতে যাচ্ছে এই সিরিজের স্মার্টফোন। প্রজাপতির ডানার মতো করে তৈরি বাটারফ্লাই শ্যাডো এবং লুমিনাস লুপ- এই দুটি ডিজাইনের মাধ্যমে নান্দনিকতা ও আবেগময় ভাব প্রকাশে সিরিজটি নতুন মানদন্ড স্থাপন করেছে।

বাটারফ্লাই শ্যাডো ডিজাইনঃ প্রকৃতিতে রূপান্তর বিষয়ক সবচেয়ে শক্তিশালী প্রতীকগুলোর একটি হচ্ছে- প্রজাপতি, যেটিকে বাটারফ্লাই শ্যাডো ডিজাইনের অনুপ্রেরণা হিসেবে নেওয়া হয়েছে। এটি শুধুমাত্র দেখার মতো সৌন্দর্য-ই নয়, বরং এই অলংকরণ প্রকৃতির গভীর অকৃত্রিম নান্দনিকতা, সাহসিকতা ও শহুরে জীবনের গতিময়তা ফুটিয়ে তোলে। এছাড়া ‘লেজার ডিরেক্ট রাইটিং টেকনিক’ এর মাধ্যমে নিখুঁত এই নকশা ফুটিয়ে েেতালা হয়েছে। এর ফলে ফোনটি নাড়াচাড়া করলে উড়ন্ত প্রজাপতির মতোই প্রতিবিম্ব পড়বে।

লুমিনাস লুপ: লুমিনাস লুপ হচ্ছে ক্যামেরা মডিউলকে ঘিরে অভিনব সেল্ফ-ইলুমিনেটিং রিং, যা রেনো১৩ সিরিজকে নতুন মাত্রায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। এই লুমিনাস লুপ রেনো১৩’ সিরিজকে একটি ফোনের চাইতে নিবিড় বিশেষ কিছু হিসেবেই প্রমাণ করতে পেরেছে।



No comments:

Post a Comment

Identity Reimagined: Angelina Jolie's Kids Are Charting Their Own Course

Growing up is a process of discovering yourself for anyone, but for the children of global celebrities, this process takes place under a spo...